

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাত্র ১৭৮ রানের পুঁজি নিয়েই শেষ মুহূর্ত পর্যন্ত দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
তবে স্বপ্নভঙ্গ হয়েছে শেষপর্যন্ত গৌহাটিতে নারী বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। ২৩ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড।
বাংলাদেশের বোলাররা দারুণ সূচনা এনে দিয়েছিলেন। ১০৩ রানে ইংল্যান্ডের ছয় উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে এসেছিল বাংলাদেশ।
কিন্তু অভিজ্ঞ হিদার নাইট ও চার্লি ডিন মিলে দলকে বিপদমুক্ত করে জয় নিশ্চিত করেন। নাইট অপরাজিত ৭৯ ও ডিন ২৭ রানে মাঠ ছাড়েন।
মন্তব্য করুন
