শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বিসিবি সভাপতি বুলবুল, সহসভাপতি ফারুক-সাখাওয়াত

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ পিএম আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১০:১৫ পিএম
expand
ফের বিসিবি সভাপতি বুলবুল, সহসভাপতি ফারুক-সাখাওয়াত

বিনা প্রতিদ্বন্দ্বীতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি গত মে মাসে দায়িত্ব গ্রহণের পর এবার পরিচালকদের ভোটে তিন বছরের জন্য আবারও দায়িত্ব পেয়েছেন।

পরিচালকদের ভোটে সহসভাপতি (এক) নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন। তিনি বরিশাল বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন এবং আগে বিসিবিতে ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। সহসভাপতি (দুই) নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ।

সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিকেল চারটা পর্যন্ত পরিচালক পদে কাউন্সিলরদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর পরে সভাপতি ও সহসভাপতি পদে ভোট অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে বুলবুল ঢাকা বিভাগ থেকে, ফারুক আহমেদ ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন। জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা ক্যাটাগরিতে খালেদ মাসুদ পাইলট এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুইজন পরিচালক নির্বাচিত হয়েছেন।

বিসিবি পরিচালকদের নাম:

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় কোটা থেকে): ঢাকা বিভাগ: নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল চট্টগ্রাম: আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর খুলনা: আব্দুর রাজ্জাক, জুলফিকার আলি খান বরিশাল: শাখাওয়াত হোসেন সিলেট: রাহাত শামস রাজশাহী: মোখলেসুর রহমান রংপুর: হাসানুজ্জামান

ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব ক্যাটাগরি): ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দীপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান, নাজমুল ইসলাম

ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও সরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান): খালেদ মাসুদ পাইলট

এনএসসি কোটা: এম ইসফাক আহসান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন