

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানাআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানার শাস্তি পেয়েছেন।
আইসিসি জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে চলমান নারী চ্যাম্পিয়নশিপ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তারা লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত হন।
নাহিদা আক্তার আইসিসির আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন, যা কোনো ব্যাটার আউট হওয়ার পর উসকানিমূলক বা অবমাননাকর আচরণের সঙ্গে সম্পর্কিত।
অন্যদিকে শারমিন সুলতানা ২.৮ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন, যা আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট।
জরিমানার পাশাপাশি দুই খেলোয়াড়ের শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। গত ২৪ মাসে এটি তাদের প্রথম অপরাধ।
ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর ১৭তম ওভারে নাহিদা তাকে প্যাভিলিয়নের দিকে ইঙ্গিত করে বিদায় জানান।
অন্যদিকে বাংলাদেশের ইনিংসের ১৬তম ওভারে এলবিডব্লিউ আউট হওয়ার পর শারমিন নিজের ব্যাটের দিকে ইশারা করে হতাশা প্রকাশ করেন এবং মাঠ ছাড়তে বিলম্ব করেন।
মাঠের আম্পায়ার এলোইস শেরিদান ও রোকেয়া সুলতানা, তৃতীয় আম্পায়ার ডলি রানি সরকার এবং চতুর্থ আম্পায়ার সাথিরা জাকির জেসি এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ আনেন।
পরে এমিরেটস আইসিসি আন্তর্জাতিক ম্যাচ রেফারিদের প্যানেলের সুপ্রিয়া রানি দাস-এর প্রস্তাবিত শাস্তি দুই ক্রিকেটারই স্বীকার করে নেন।
লেভেল-১ অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কবার্তা এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা ও এক বা দুইটি ডিমেরিট পয়েন্ট হতে পারে।
মন্তব্য করুন
