শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারী বিশ্বকাপে ভারতের দাপট, বিধ্বস্ত পাকিস্তান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ এএম
ভারতের বিপক্ষে ৮৮ রানে পরাজিত হয় পাকিস্তানের নারী দল।
expand
ভারতের বিপক্ষে ৮৮ রানে পরাজিত হয় পাকিস্তানের নারী দল।

পুরুষদের এশিয়া কাপে টানা তিন ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর এবার নারী ক্রিকেটেও একই পরিণতি বরণ করতে হলো পাকিস্তানকে। নারী ওয়ানডে বিশ্বকাপে রোববার (৫ অক্টোবর) ভারতের বিপক্ষে মুখোমুখি হয়ে ৮৮ রানে পরাজিত হয়েছে পাকিস্তানের নারী দল।

টস জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। ভারতের কোনো ব্যাটার অর্ধশতক স্পর্শ করতে না পারলেও দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৪৭ রান। হারলিন দেওল দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ৬৫ বলে। রিচা ঘোষ ৩৫, জেমিমা রদ্রিগেজ ৩২ এবং প্রতীক রাওয়াল ৩১ রান যোগ করেন দলের খাতায়।

নির্ধারিত ৫০ ওভার শেষে ভারত অলআউট হয় ২৪৭ রানে। পাকিস্তানের ডায়ানা বেগ ৬৯ রানে ৪ উইকেট তুলে নেন।

টার্গেট তাড়া করতে নেমে ব্যাট হাতে ব্যর্থ হয় পাকিস্তান। ওপেনার সিদরা আমিন একাই কিছুটা লড়াই করেন—১০৬ বল খেলে করেন ৮১ রান। তার বাইরে আর কেউ বড় ইনিংস গড়তে পারেননি। নাটালিয়া পারভেজ ৩৩ রান করলেও দলের সংগ্রহ থামে ১৫৯ রানে।

ভারতের পক্ষে দীপ্তি শর্মা ও ক্রান্তি গৌড় ৩টি করে উইকেট শিকার করেন। ফলে ৮৮ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে হরমনপ্রীত কৌরের দল।

এই জয়ের ফলে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই জয়ের মুখ দেখল ভারত, এবং টেবিলের শীর্ষস্থান দখল করল তারা। অন্যদিকে, টানা দুই পরাজয়ে পাকিস্তান নেমে গেছে ছয় নম্বরে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন