

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাদা বলের ক্রিকেটে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে চাচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে এ সুযোগ এসেছে শারজায়।
রবিবার বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। গত দুই ম্যাচে খেলা মোস্তাফিজুর রহমানকে বিশ্রামে রাখা হয়েছে, এবং তার জায়গায় সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব।
অন্যদিকে, আফগানিস্তানও একাদশে একটি পরিবর্তন এনেছে। নূর আহমাদের জায়গায় খেলবেন বাশির আহমাদ।
২০১৫ সাল থেকে আফগানিস্তান টানা ৯টি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। তবে শারজায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের একটি ম্যাচ হারের মাধ্যমে তাদের ধারাবাহিকতা ভেঙেছে। এবার দশ বছর পর হোয়াইটওয়াশের শঙ্কায় রয়েছেন রশিদ খানরা।
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী অনিক (অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, বাশির আহমাদ, ওয়াফিউল্লাহ তারাখিল, আবদুল্লাহ আহমাদজাই
মন্তব্য করুন
