

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ক্রিকেটারদের ভালো মন্দ বিষয়গুলো দেখাশোনা করে। প্রায় এক বছর বন্ধ থাকার পর আবারও কার্যক্রম শুরু করেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। আর সেই নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন।
কোয়াবের মোট ১১টি পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও ১০ পদে একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি। কেবল সভাপতি পদে ভোট অনুষ্ঠিত হয়। তবে সেটিও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা ছিল না। সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ প্রতিদ্বন্দ্বিতা করেন কেবল নির্বাচনকে আনুষ্ঠানিক রূপ দিতে।
বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত বিসিবি প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি অনলাইনেও ভোট দেওয়ার সুযোগ ছিল। মোট ২১৫ ভোটারের মধ্যে ১৮৮ জন ভোট দেন। এর মধ্যে মোহাম্মদ মিঠুন পান ১৫৪ ভোট এবং প্রতিদ্বন্দ্বী সেলিম শাহেদ পান ৩৪ ভোট।
এছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।
মন্তব্য করুন