

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার চোখ ঐতিহাসিক হোয়াইটওয়াশের দিকে।
রোববার (৫ অক্টোবর) রাতে শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
প্রথম দুই ম্যাচে জাকের আলীর নেতৃত্বাধীন দলটি যথাক্রমে ৪ উইকেট ও ২ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নেয়। যদিও পুরো সিরিজেই ব্যাটিং ব্যর্থতা ছিল বড় চিন্তার বিষয়।
টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার পর্যন্ত ধারাবাহিকতা না থাকায় সহজ ম্যাচও কঠিন হয়ে উঠেছিল।
তবে বল হাতে দুর্দান্ত বোলিং ও গুরুত্বপূর্ণ সময়ে কয়েকজন খেলোয়াড়ের ব্যক্তিগত নৈপুণ্যেই জয় এসেছে বাংলাদেশের ঝুলিতে।
এবার যদি তৃতীয় ম্যাচটিও জিততে পারে টাইগাররা, তাহলে আফগানিস্তানের বিপক্ষে এটি হবে এক ঐতিহাসিক হোয়াইটওয়াশ।
সেই সঙ্গে ২০১৮ সালের প্রতিশোধও নেওয়া হবে—যখন ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল আফগানিস্তান।
মন্তব্য করুন
