

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়ের পর সিরিজ নিশ্চিত করতে আজ মাঠে নামছে বাংলাদেশ।
শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
প্রথম ম্যাচে ওপেনিংয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন তামিম ইকবাল ও তানজিদ হাসান ইমন। আজও তাদের দিয়ে ইনিংস শুরু করার সম্ভাবনা বেশি। তিন নম্বরে নামতে পারেন সাইফ হাসান।
মিডল অর্ডারে পরিবর্তন আসতে পারে। ধারাবাহিক ব্যর্থতায় সমালোচনায় থাকা শামীম হোসেনের জায়গায় দলে ফিরতে পারেন তাওহীদ হৃদয়।
অন্যদিকে শেষ ম্যাচে নুরুল হাসানের অপরাজিত ২৩ রানের ইনিংস দলের জয়ে বড় ভূমিকা রাখায় তিনি আজও একাদশে থাকার সুযোগ পেতে পারেন।
স্পিন বিভাগে নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের খেলা প্রায় নিশ্চিত। তবে ফাস্ট বোলিংয়ে পরিবর্তনের সম্ভাবনা আছে। টানা খেলার কারণে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে বাঁহাতি পেসার শরীফুল ইসলাম দলে জায়গা পেতে পারেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, শামীম হোসেন/তাওহীদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ/শরীফুল ইসলাম ও তানজিম হাসান।
মন্তব্য করুন
