

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবরের নামে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ব্যবসায়িক লেনদেনের বড় অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে এ জিডি দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রমনা থানায় আসিফ আকবরের বিরুদ্ধে ব্যবসায়ী মো. সালাহউদ্দিন ভূঞা এই সাধারণ ডায়েরি করেন।
জিডি সূত্রে জানা যায়, গত ৪ মার্চ ২০১৬ তারিখে দুপুর ১২টার দিকে আসিফ আকবরের ব্যবসায়িক অনুরোধে একটি বড় লেনদেন সম্পন্ন হয়। সালাহউদ্দিন ভূঞা জানান, ডা. কাজী মাজহারুল ইসলাম এবং পিজি হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান ডা. শাকিল আহমেদের উপস্থিতিতে আসিফ আকবরকে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়। এই অর্থের একটি অংশ আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফের ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্টে এবং বাকি অংশ সরাসরি নগদে দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হন আসিফ আকবর। পরে বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানের দায়িত্বও পান এই পরিচালক।
ইদানীং আসিফ আকবর বেশি আলোচিত অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর তোড়জোড়কে কেন্দ্র করে। সাকিবকে বাংলাদেশে ফিরিয়ে খেলানোর ব্যবস্থা করতে দৌঁড়ঝাপ করছেন তিনি। সম্প্রতি, সাকিবের জন্মদিন উপলক্ষে লন্ডনে একসঙ্গে কেক কেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন তিনি।
মন্তব্য করুন
