শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ের জন্য বাংলাদেশের লাগবে ১৫২ রান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১:৪০ পিএম
expand
জয়ের জন্য বাংলাদেশের লাগবে ১৫২ রান

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান।

বৃহস্পতিবার (২ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে চাপে পড়লেও শেষদিকে মোহাম্মদ নবির ঝোড়ো ইনিংসে ভর করে দেড়শর বেশি রান তোলে তারা।

পাওয়ার প্লেতে দ্রুত ৪ উইকেট হারায় আফগানরা। একপ্রান্তে লড়াই করে সর্বোচ্চ ৪০ রান করেন রহমানউল্লাহ গুরবাজ। তবে সাকিব আল হাসানের বলে আউট হয়ে ফেরেন তিনি।

শেষদিকে ঝড় তোলেন নবি। তাসকিন আহমেদের এক ওভারে টানা তিন ছক্কা হাঁকিয়ে মাত্র ২৫ বলে ৩৮ রান করেন। এছাড়া শরাফুদ্দিন আশরাফের ব্যাটে আসে ১৬ রান।

বাংলাদেশি বোলারদের মধ্যে রিশাদ হোসেন নেন ৩ উইকেট। তাসকিন আহমেদ ও তানজিম সাকিব পান ২টি করে উইকেট।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে আফগানিস্তান করে ১৫১ রান। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৫২।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন