

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান ৩৮.৩ ওভারে ১২৯ রানেই অলআউট হয়।
বাংলাদেশের পেসার মারুফা আক্তার ইনিংসের প্রথম ওভারে দুই উইকেট শিকার করে পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেন। স্পিনার নাহিদা আক্তারও দুইটি উইকেট নেন। এছাড়া রাবেয়া খান, নিশিতা আক্তার ও ফাহিমা খাতুন একটি করে উইকেট শিকার করেন।
জবাবে বাংলাদেশ ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। অধিনায়ক নিগার সুলতানা ২৩ রান করে আউট হলেও রুবিয়া হায়দার ৫৪ রান অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। সোবহানা মোস্তারি ২৪ রান অপরাজিত ছিলেন।
বাংলাদেশের সবচেয়ে সফল বোলার স্বর্ণা আক্তার। মারুফা ও নাহিদা দুইজনই দুটি করে উইকেট নিয়েছেন।
পরের ম্যাচে বাংলাদেশ ৭ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে।
মন্তব্য করুন