শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে অল্পতেই বেঁধে ফেললো বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পিএম আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ পিএম
পাকিস্তানকে অল্পতেই বেঁধে ফেললো বাংলাদেশ
expand
পাকিস্তানকে অল্পতেই বেঁধে ফেললো বাংলাদেশ

ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট শিকার করে বাংলাদেশকে শক্তিশালী শুরু এনে দিয়েছেন মারুফা আক্তার। মাঝের ওভারগুলোতে স্পিনাররা ধারাবাহিকতা বজায় রাখায় পাকিস্তান বেশি দূর এগোতে পারেনি। দারুণ বোলিংয়ে পাকিস্তানকে দেড়শর আগেই বেঁধে ফেলেছে টাইগ্রেসরা।

কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করেছে। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেছেন রামিন শামিম।

বল হাতে বাংলাদেশের শুরুটা দারুণ করেন মারুফা। ডানহাতি এই পেসারের সুইং আর গতিতে পাকিস্তানি ব্যাটাররা ততক্ষণে বেশ বিপদে পড়েন। ইনিংসের প্রথম ওভারেই মারুফা ডাবল স্ট্রাইক করেন। পঞ্চম বলে ওমাইমা সোহেল বোল্ড হয় এবং পরের বলেই সিধরা আমিনের স্টাম্প ভাঙেন।

২ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেন মুনিবা আলি ও রামিন শামিম। তবে নাহিদা আক্তার তাদের জুটি ভেঙে দেন। সাজঘরে ফেরার আগে মুনিবা ৩৫ বলে ১৭ রান করেন, শামিম ৩৯ বলে ২৩ রান করে ফিরেন।

দলীয় ফিফটির আগেই ৪ উইকেট হারানো পাকিস্তানের বিপদ আরও বাড়ান সিধরা নাওয়াজকে লেগ-বিফোরে আউট করে রাবেয়া।

এরপর লোয়ার মিডল অর্ডার ব্যাটাররা চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। ফাতিমা সানা ৩৩ বলে ২২ রান করেন, শেষদিকে ডায়ানা ২২ বলে অপরাজিত ১৬ রান করে দেড়শর আগেই দল অলআউট হয়।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হন স্বর্ণা। মারুফা ও নাহিদা দুইটি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন নিশিতা নিশি, রাবেয়া খান ও ফাহিমা খাতুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন