শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টস জিতল পাকিস্তান, বোলিংয়ে পাঠাল বাংলাদেশকে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৩:৪৮ পিএম
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান
expand
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে আজ মাঠে নামছে বাংলাদেশ। কলম্বোয় প্রথম ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা, ফলে শুরুতে বোলিং করছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন লাল-সবুজের দল।

এবার দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলছে বাংলাদেশ নারী দল। বাছাইপর্বে পাঁচ ম্যাচে তিনটিতে জিতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা। গেল আসরের পর বড় সাফল্য ছিল শক্তিশালী ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয়।

চলতি বছরে আট ওয়ানডেতে চারটি জয় এসেছে বাংলাদেশের ঝুলিতে। পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক পাঁচ ম্যাচে তিনটিতেই জিতেছে টাইগ্রেসরা, যার মধ্যে একটিতে এসেছে সুপার ওভারের রোমাঞ্চকর জয়।

২৩ সেপ্টেম্বর কলম্বোয় পৌঁছানোর পর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। প্রথমটি বৃষ্টিতে ভেসে গেলেও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়িয়েছে দল।

বাংলাদেশ একাদশ

ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিতা আক্তার।

পাকিস্তান একাদশ

মুনিবা আলী, উমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাটালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নওয়াজ, রমিন শামীম, নাশরা সান্ধু, ডায়ানা বেগ, সাদিয়া ইকবাল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন