

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
দুপুর ১২টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পান। এর মধ্যে সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
ফলে আসিফ আকবরকে ভোটে পেয়ে নির্বাচিত হতে হয়নি। বিনা ভোটেই হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক।
প্রার্থিতা প্রত্যাহারকারীদের মধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রার্থী মীর হেলাল উদ্দিনও আছেন। এর ফলে চট্টগ্রাম বিভাগের কোটায় বৈধ প্রার্থী হিসেবে টিকে আছেন দুইজন— কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আসিফ আকবর এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আহসান ইকবাল চৌধুরী। চট্টগ্রাম বিভাগ থেকে অন্য কোনো প্রার্থী না থাকায় এই দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন।
উল্লেখ্য, গত তিন মেয়াদ ধরে এই বিভাগের কোটায় বিসিবির পরিচালক ছিলেন সাবেক ক্রিকেটার আকরাম খান ও আজম নাসির।
এবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সবচেয়ে বড় আলোচনার জন্ম দেন তামিম ইকবাল। তিনি ছাড়াও বিএনপি ঘনিষ্ঠ ক্রীড়া সংগঠকদের বেশ কয়েকজন ভারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে রয়েছেন রফিকুল ইসলাম বাবু, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ ও সৈয়দ বোরহানুল ইসলাম পাপ্পুর মতো পরিচিত নাম।
যারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন
ক্যাটাগরি-১
মীর হেলাল উদ্দিন (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা)
তৌহিদ তারেক (পাবনা জেলা ক্রীড়া সংস্থা)
ক্যাটাগরি-২
তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস)
রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়াচক্র)
মাসুদুজ্জামান (মোহামেডান)
সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স)
সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি)
ইসরাফিল খসরু (এক্সিউম ক্রিকেটার্স)
সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ)
অসিফ রাব্বানী (শাইনপুকুর)
ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং)
ফাহিম সিনহা (সুর্যতরুণ)
সাইফুল ইসলাম সপু (গোপীবাগ ফ্রেন্ডস)
ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)
ক্যাটাগরি-৩
সিরাজউদ্দিন আলমগীর (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
মন্তব্য করুন
