মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় পাকিস্তান 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৯:৩১ পিএম
সংবাদ সম্মেলনে মাইক হেসন ।। ছবি: সংগৃহীত
expand
সংবাদ সম্মেলনে মাইক হেসন ।। ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে ছিটকে গিয়েছিল পাকিস্তান। এই টুর্নামেন্টের রেশ শেষ হতে না হতেই এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে দলটি। আর এই সিরিজে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় দলটি। সোমবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলের প্রধান কোচ মাইক হেসন।

তিনি বলেন, বর্তমান স্কোয়াডটি বেশ সম্ভাবনাময়। দলে কয়েকজন নতুন ক্রিকেটার আছেন, যারা পাকিস্তান ‘শাহীনস’-এ ভালো পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলের পরবর্তী ধাপে সুযোগ পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তাদের দলে অন্তর্ভুক্ত করতে পেরে কোচিং স্টাফ সন্তুষ্ট বলেও জানান তিনি।

সিরিজে সম্ভাব্য হোয়াইটওয়াশ প্রসঙ্গে তিনি বলেন, অবশ্যই দল ৩–০ ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়েই খেলতে চায়। তবে বাংলাদেশের কন্ডিশনকে তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। এই কন্ডিশন টি–টোয়েন্টি সিরিজের তুলনায় ভিন্ন এবং এখানে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই চ্যালেঞ্জ থাকবে।

হেসন আরও বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অনেক বেশি ৫০ ওভারের ক্রিকেট খেলেছে, তাই পাকিস্তানকে দ্রুত এখানকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। তার মতে, স্থানীয় পিচ ও কন্ডিশনের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়াই পাকিস্তানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি যোগ করেন, দলের লক্ষ্য হলো এমন একটি শক্তিশালী একাদশ মাঠে নামানো, যা বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন