সোমবার
০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের কাছে জ্বালানি সহায়তা চাইল বাংলাদেশ!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৪:২৭ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলার জন্য প্রতিবেশী দেশ ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) এবং আসামের নুমলীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল)-এর কাছে চার মাসে ৫০ হাজার টন ডিজেল সরবরাহের জন্য আহ্বান জানানো হয়েছে।

রোববার (৮ মার্চ) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

একাধিক সূত্রের বরাতে জানা যায়, জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যেই সরকার এই উদ্যোগ নিয়েছে। সরকারের পক্ষ থেকে ভারতের এই দুই প্রতিষ্ঠানের কাছে পাঠানো প্রস্তাবে আগামী চার মাসের মধ্যে ৫০ হাজার টন ডিজেল বাংলাদেশে সরবরাহের প্রক্রিয়া শুরু করার অনুরোধ করা হয়েছে।

ভারতের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি সম্পন্ন হলে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

সরকারের উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, জ্বালানি সংকট সমাধানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি এই জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্যও এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে খুব দ্রুতই এই ডিজেল বাংলাদেশে পৌঁছানো শুরু হবে।

সূত্র: চ্যানেল ২৪

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন