মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৮:৫৫ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

টি–টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর টুর্নামেন্টের পারফরম্যান্স বিবেচনায় সেরা একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পুরো আসরে ব্যাট-বল হাতে দারুণ পারফরম্যান্স দেখানো ক্রিকেটারদের নিয়ে এই দল গঠন করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় সংস্থাটি।

এই একাদশে সবচেয়ে বেশি জায়গা পেয়েছেন শিরোপাজয়ী ভারতের চার ক্রিকেটার। তারা হলেন, সঞ্জু স্যামসন, ইষাণ কিষাণ, হার্দিক পান্ডিয়া এবং জসপ্রিত বুমরাহ।

টুর্নামেন্টের নকআউট পর্বে দারুণ ছন্দে ছিলেন ভারতের ওপেনার সঞ্জু। গুরুত্বপূর্ণ কয়েকটি ইনিংস খেলার পাশাপাশি ফাইনালেও ৮৯ রানের ইনিংস খেলেন তিনি। সেই পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জেতেন এই উইকেটকিপার ব্যাটার।

ওপেনিংয়ে তার সঙ্গী হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক পাকিস্তানের সাহিবজাদা ফারহান। এছাড়া ভারতের আরেক ওপেনার ইষাণ কিষাণ এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া দলে জায়গা পেয়েছেন। বোলিং বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করেছেন পেসার বুমরাহ।

দলের অধিনায়ক করা হয়েছে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্কারাম। অলরাউন্ডার হিসেবে দলে আছেন ইংল্যান্ডের উইল জ্যাকস এবং ওয়েস্ট ইন্ডিজের জ্যাসন হোল্ডার।

বোলিং বিভাগে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি, ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ এবং জিম্বাবুয়ের পেসার মুজারবানি।

এদিকে ১২তম খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শালকউইককে। পুরো টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়ে তিনি নজর কাড়েন।

আইসিসির সেরা একাদশ: শাহিবজাদা ফারহান, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিশান, এইডেন মার্করাম (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস, জেসন হোল্ডার, জসপ্রীত বুমরাহ, লুংগি এনগিডি, আদিল রশিদ ও ব্লেসিং মুজারাবানি।

অতিরিক্ত খেলোয়াড়: শ্যাডলি ভ্যান শালকউইক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন