

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন (২৯) নামের এক ফার্মেসী মালিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বুধবার (২৭ মে) শিশুটির বাবা নুরুল ইসলাম মজুমদার বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। শিশুটি উপজেলার বাড়ৈগাঁও গ্রামের নূরুল ইসলাম মজুমদার মেয়ে। সে বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই শিশুটি তার বাড়ির একই শ্রেণির এক শিক্ষার্থী ও ঘিলাতলী ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির আরেক শিক্ষার্থীসহ তিনজন মঙ্গলবার (২৬ মে) সকালে ১১ টার দিকে আরিফ কাজীর দোকানে চকলেট কেনার জন্য যায়। চকলেট ক্রয় শেষে ফেরার পথে জয়নাল আবেদিন তাদেরকে ডেকে ফার্মেসী দোকানে ভিতরে নিয়ে কলম হাতে দিয়ে শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে জড়িয়ে ধরে। পরে তারা বাড়ীতে গিয়ে বিষয়টি পরিবারকে জানালে ওইদিন রাতে জয়নালকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদে এলাকাবাসী আটকিয়ে রেখে পুলিশকে খবর দিলে মতলব দক্ষিণ থানা পুলিশ তাকে ঘটনাস্থল থেকে আটক করে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, বুধবার সকালে শিশুটির বাবা নুরুল ইসলাম মজুমদার বাদী হয়ে থানায় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে। অভিযুক্তকে জয়নাল আবেদীনকে আদালতে প্রেরণ করা হয়েছে।