

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। বুধবার (২৭ মে) রাতে রমনা থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাটি করেন মৃত এক শিশুর স্বজন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিষয়ে রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক জানান, এক শিশুর স্বজন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে আসামি করে অভিযোগপত্র জমা দেন।
বুধবার ভোরের দিকে হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছয় শিশুর মৃত্যু হয়। ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের কমিটি গঠন করেছে। ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত ও অস্বাভাবিক’ হিসেবে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস।
রমনার ডিসি জাহিদুল ইসলাম বলেন, মৃত ছয় নবজাতকের মধ্যে একজনের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। মামলায় অবহেলাজনিত কারণে শিশুর মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।
