বৃহস্পতিবার
২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৬, ০৬:২০ পিএম
সোনার গহনা
expand
সোনার গহনা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বিশ্লেষকদের মতে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, শক্তিশালী মার্কিন ডলার এবং তেলের দাম বৃদ্ধির প্রভাবেই এই দরপতন ঘটেছে। এর ফলে বৈশ্বিক মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে এবং সুদের হার নিয়ে অনিশ্চয়তাও আরও জোরালো হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৮ মে) স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৮০ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে। এর আগে দিনের শুরুতে দাম ২৬ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

জুনে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ৩৭৭ দশমিক ১০ ডলারে নেমেছে। মূলত ডলার এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য ডলার-মূল্যের সোনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন