বৃহস্পতিবার
২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জে ঈদুল আজহার নামাজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৬, ১০:৫৩ পিএম
নারায়ণগঞ্জে ঈদুল আজহার নামাজ
expand
নারায়ণগঞ্জে ঈদুল আজহার নামাজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন একদল মুসল্লি। বৈরী আবহাওয়ার মধ্যেও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বুধবার (২৭ মে) সকাল ৯টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকায় অবস্থিত শাহ সুফি মমতাজিয়া মোহাম্মদীয়া হাফেজিয়া মাদরাসা ও জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

একই দিন এর আগে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেন অনুসারীরা।

ঈদের নামাজ ও দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা শাহাবুদ্দিন। মুনাজাতে দেশবাসী ও মুসলিম উম্মাহের জন্য দোয়া প্রর্থনা করা হয়।

বৈরী আবহাওয়ার মধ্যেও বৃষ্টিতে ভিজে শিশু, কিশোর ও বৃদ্ধ মুসল্লিদের নামাজে অংশ নিতে দেখা যায়। নামাজকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয় ধর্মীয় ও আনন্দঘন পরিবেশ।

স্থানীয় মুসল্লিরা জানান, প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন তাঁরা। নামাজ শেষে কোরবানির পশু জবাই করেন মুসল্লিরা।

শান্তিপূর্ণভাবে ঈদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।

মাদরাসা ও মসজিদ কমিটির সভাপতি সভাপতি মো. মুর্শিদ তুহিন বলেন, এখানে রোজা ও ঈদ সৌদি আরবকে অনুসরণ করে হয় না। বরং নিয়ম অনুসারে বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হলে আমরা রোজা ও ঈদ উদযাপন করি। অনেকেই সৌদি আরবের সাথে মিল রেখে আমরা ঈদ উৎপাদন করি বলে মনে করে। আসলে এটি সঠিক নয়, আমরা পৃথিবীর যে কোন প্রান্তে চাদ দেখার উপর ভিত্তি করে ধর্মীয় রীতি অনুসরণ করি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন