

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান ও পুশইন ঠেকাতে তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। একই সঙ্গে পুশইন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম ঠেকাতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করতে মাইকিং করা হচ্ছে।
বুধবার (২৭ মে) রাতে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, একই দিন রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারসহ বিভিন্ন সীমান্ত এলাকায় মাইকিং করা হয়।
স্থানীয়রা জানায়, মাইকিং এর মাধ্যমে সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার কথা বলা হচ্ছে। পাশাপাশি-পুশইনসহ অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তের অপরাধ দেখলেই বিজিবি সদস্যদের অবগত করার আহ্বান জানানো হয়।
