শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১১:১০ এএম
তামিম ইকবাল
expand
তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

আজ দুপুর বারোটা পর্যন্ত বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য প্রার্থিতা বাতিলের শেষ সময়। তার আগে গতকাল মঙ্গলবার ১৫ ক্লাবের প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আজ বুধবার সকালে নাগাদ মিরপুরে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। জোর গুঞ্জন ছিল প্রার্থিতা প্রত্যাহার করতেই মিরপুরে হাজির হন তামিম। শেষমেশ গুঞ্জনই সত্যি হলো।

তিনি সাধারণ পরিচালক হিসেবে কাজ করতে চেয়েছিলেন, বিশেষ করে ক্রিকেট অপারেশনে মনোযোগ দিতে চেয়েছিলেন। তবে শেষমেশ তিনি সরে দাঁড়ালেন।

নির্বাচনের ভোটগ্রহণ হবে ৬ অক্টোবর। আর তার আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তামিম সরে দাঁড়ালেন বিসিবি নির্বাচন থেকে।

তামিম বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার। দেশের ক্রিকেটের ইতিহাসের সফলতম অধিনায়কদের তালিকাতেও তার নাম থাকবে ওপরের দিকে।

সেই তামিম এবার খেলোয়াড়ি জীবনের পাট চুকিয়ে বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখতে চেয়েছিলেন বোর্ডে এসে। বিশেষ করে ক্রিকেট অপারেশনে সক্রিয় হওয়ার ইচ্ছা ছিল তার। তবে সেটা এবার আর হচ্ছে না।

এদিকে তামিম না থাকায় নির্বাচনে পরিচালক পদ নিয়ে লড়াইয়ের চিত্র অনেকটাই বদলে যাবে। অন্য প্রার্থীদের জন্য সুযোগ বেড়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন