

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এশিয়া কাপের দীর্ঘ ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। ম্যাচে ভারত জয় পেলেও চূড়ান্ত পুরস্কার বিতরণী পর্বকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
ফাইনালে হারের পর সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান পাকিস্তান অধিনায়ক সালমান আগা।
তার মতে, ভারত শুধু প্রতিপক্ষ নয়, পুরো ক্রিকেটকেই অসম্মান করেছে।
আগা বলেন, ভারতীয় দল ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানায় এবং পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক করেনি।
তার ভাষায়, “ভালো দলগুলো এমন আচরণ করে না। আমরা আমাদের দায়িত্ব মনে করে ট্রফির সঙ্গে ছবি তুলেছি এবং মেডেল নিয়েছি। কিন্তু ভারতের আচরণ ছিল অত্যন্ত হতাশাজনক।”
দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ভারত। তবে ম্যাচ শেষে প্রায় দেড় ঘণ্টা দেরিতে পুরস্কার বিতরণী শুরু হয়।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারতীয় দল।
পাকিস্তান অধিনায়ক যদিও ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে সরাসরি দায়ী করতে চাননি।
আগা বলেন, “ব্যক্তিগতভাবে সূর্যকুমার ভিন্ন হতে পারে, কিন্তু সে হয়তো দলের নির্দেশনা অনুসরণ করেছে। মাঠের বাইরে সে হ্যান্ডশেক করেছে, কিন্তু ক্যামেরার সামনে করেনি।”
আগার দাবি, এমন ঘটনা ক্রিকেটে নজিরবিহীন। তার মতে, এটি শিশু ও ভক্তদের কাছে ভুল বার্তা পাঠাচ্ছে— “আমরা যদি এমন করি, তাহলে দর্শকরা কী শিখবে? আমাদের উচিত ছিল ইতিবাচক উদাহরণ তৈরি করা।”
ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত কোথাও হাত মেলাননি দুই দলের খেলোয়াড়রা।
পাকিস্তান অধিনায়ক মনে করেন, এই আচরণ দুই দেশের রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন এবং ক্রিকেটের জন্য ক্ষতিকর উদাহরণ।
মন্তব্য করুন
