

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান এখন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজার দখলে। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি তালিকার এক নম্বরে উঠে এসেছেন।
রাজা এই সিংহাসন দখল করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাইয়ের কাছ থেকে। ওমরজাই নেমে গেছেন দুই নম্বরে।
যদিও সিরিজে জিম্বাবুয়ে ০-২ ব্যবধানে হেরেছে, তবুও রাজার ব্যাট হাতে লড়াকু ভঙ্গি সবাইকে মুগ্ধ করেছে। তিনি দুটি হাফ-সেঞ্চুরি করেছেন এবং নিয়েছেন একটি উইকেটও। ব্যাটসম্যানদের তালিকায়ও উন্নতি হয়ে অবস্থান করছেন ২২ নম্বরে।
প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার সঙ্গে টনি মুনিয়োঙ্গাকে নিয়ে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। ৮৭ বলে খেলেন দুর্দান্ত ৯২ রানের ইনিংস। ম্যাচ জেতাতে না পারলেও, তার ইনিংসটি ছিল লড়াইয়ের প্রতীক।
দ্বিতীয় ওয়ানডেতেও তিনি ছিলেন দলের সেরা ব্যাটার। কঠিন পিচে ৫৫ বলে করেন ৫৯ রান। কিন্তু এবারও জিম্বাবুয়ে জয় তুলে নিতে ব্যর্থ হয় এবং সিরিজ হেরে বসে ০-২ ব্যবধানে।
ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবী। বর্তমানে তালিকার শীর্ষে রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া। ফলে আসন্ন এশিয়া কাপে এই দুই অলরাউন্ডারের পারফরম্যান্সের ওপরই নির্ভর করতে পারে কে থাকবেন এক নম্বরে।
মন্তব্য করুন