সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আসন্ন এই সিরিজকে সামনে রেখে সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মধ্যকার এই পূর্ণাঙ্গ সফরে থাকছে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে তিনটি টেস্ট খেলবে তারা। এরপরই নভেম্বরে দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ।

দুই ম্যাচের টেস্ট সিরিজের মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। জোহানেসবার্গে ১৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৩-২৭ নভেম্বর। এই সিরিজটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

টেস্টের পর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ (১, ৪ ও ৭ ডিসেম্বর)। এরপর ১০-১৩ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও রয়েছে।

সিএসএ প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানিয়েছেন, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে আতিথ্য দিতে মুখিয়ে আছে তারা। তার ভাষায়, প্রতিটি ওয়ানডে সিরিজই ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির অংশ। শুধু আয়োজক হিসেবে নয়, শিরোপার দাবিদার দল হিসেবেও নিজেদের প্রস্তুত করাই তাদের মূল লক্ষ্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন