

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আর দেশে ফেরেননি।
হত্যা মামলায় আসামি হওয়ার কারণে দেশে ফিরতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন তিনি।
রোববার (২৮ সেপ্টেম্বর) শেখ হাসিনার জন্মদিনে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানান সাকিব। এই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার পাশাপাশি সমালোচনাও শুরু হয়।
এ নিয়ে সমালোচনা চলতে থাকতেই মধ্যরাতে আরেকটি রহস্যময় পোস্ট দেন সাকিব। সেখানে তিনি জাতীয় দলে না ফেরার বিষয়ে নিজের অনুভূতি তুলে ধরেন।
পোস্টে তিনি লেখেন—যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করলেন যে তার কারণেই আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের হয়ে খেলতেও পারলাম না। হয়তো কোনো একদিন মাতৃভূমিতে ফিরব, ভালোবাসি বাংলাদেশ।
এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সাকিব ইঙ্গিত দিয়েছেন এমন কারও প্রতি, যার কারণে তিনি জাতীয় দলে ফিরতে পারছেন না।
মন্তব্য করুন
