

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয় করেছে ভারত। তবে ম্যাচের পর তৈরি হয় এক অস্বাভাবিক পরিস্থিতি। চ্যাম্পিয়ন হলেও দলটি পুরস্কার বিতরণ মঞ্চে গিয়ে ট্রফি বা মেডেল গ্রহণ করেনি।
ম্যাচ শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ব্যক্তিগত পুরস্কার যথারীতি প্রদান করা হলেও চ্যাম্পিয়ন ট্রফি নিতে ভারতীয় দল অনীহা প্রকাশ করে।
সঞ্চালক সাইমন ডুল জানান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পক্ষ থেকে তাকে জানানো হয়েছে যে ভারতীয় দল ট্রফি গ্রহণ করবে না।
ভারতের পক্ষ থেকে সরাসরি কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও ধারণা করা হচ্ছে, এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি মঞ্চে উপস্থিত থাকায় ভারতীয়রা তার হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি। এসিসি প্রধান হিসেবে নাকভির হাতেই থাকার কথা ছিল শিরোপা প্রদানের দায়িত্ব।
এর আগে রানার্স-আপ পাকিস্তানের খেলোয়াড়রা স্বাভাবিকভাবে মেডেল ও চেক গ্রহণ করেন। ব্যক্তিগত পুরস্কার হিসেবে ভারতের তিলক ভার্মা ম্যাচসেরা, অভিষেক শর্মা টুর্নামেন্টসেরা এবং কুলদীপ যাদব সর্বাধিক উইকেটশিকারীর পুরস্কার নেন।
রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব মাঠের বাইরেও ছড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফাইনালের আগেই শোনা গিয়েছিল, ভারত জিতলে তারা নাকভির হাত থেকে ট্রফি নেবে না। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছে।
তবে ট্রফি না নিলেও ভারতীয় খেলোয়াড়রা নিজেদের মতো করে মাঠেই চ্যাম্পিয়নশিপ উদযাপন করেন এবং ফটোগ্রাফারদের জন্য ট্রফি ছাড়াই দলীয় ছবি তোলেন।
মন্তব্য করুন
