শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ এএম
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের নবম শিরোপা জিতল ভারত
expand
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের নবম শিরোপা জিতল ভারত

ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও এশিয়ার সেরা হলো ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি এশিয়া কাপের শিরোপা জিতল সুরিয়া কুমার ইয়াদভের দল।

টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুরুটা দারুণ হলেও শেষ দিকে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। শাহিবজাদা ফারহান অর্ধশতক পূর্ণ করলেও অন্যরা সুবিধা করতে পারেননি। নির্ধারিত ২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৪৬ রান। ভারতের হয়ে কুলদীপ যাদব নেন ৪টি উইকেট, আর জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও আক্সার প্যাটেল শিকার করেন ২টি করে উইকেট।

১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্রুত তিন উইকেট হারায় ভারত। তবে তিলক ভার্মা ও সাঞ্জু স্যামসনের জুটি চাপ সামাল দেন। স্যামসন আউট হলেও শিভম দুবে ও পরবর্তীতে রিংকু সিংকে সঙ্গে নিয়ে তিলক ভার্মা দলকে জয়ের পথে এগিয়ে নেন।

ভার্মা ৫৩ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন। রিংকু সিং শেষদিকে বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করে আসরকে স্মরণীয় করে রাখেন।

শেষ পর্যন্ত দুই বল হাতে রেখে ভারত ৫ উইকেটে জয় নিশ্চিত করে এবং ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও এশিয়ার সেরা হওয়ার গৌরব অর্জন করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন