শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিফাইনালে ভারতকে দেখছেন না সাবেক পাকিস্তানি পেসার 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার আয়োজক ভারত। এরই মধ্যে দলটি পৌঁছে গেছে টুর্নামেন্টের ‘সুপার এইটে’। আগামী ২২ ফেব্রুয়ারি এই পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে দলটি।

এদিকে ভারতকে সম্ভাব্য সেমিফাইনালিস্টদের তালিকায় বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে রাখছেন না পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ভারত। ‘সুপার এইটে’ জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের গ্রুপে পড়েছে ভারত। চার দলই নিজেদের গ্রুপে শীর্ষে থেকে এসেছে।

এমন প্রেক্ষাপটে পাকিস্তানের একটি টিভি অনুষ্ঠানে অংশ নিয়ে সম্ভাব্য সেমিফাইনালিস্ট বাছাই করতে গিয়ে আমির বলেন, গ্রুপ এক থেকে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রাখছেন তিনি।

ভারতকে বাদ দেওয়ার পেছনে যুক্তিও তুলে ধরেন আমির। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে ভারতের ব্যাটিং ভেঙে পড়েছিল, যদিও শেষ পর্যন্ত অধিনায়ক সূর্যকুমার যাদব ৮০ রানের ইনিংসে জয় পায় দলটি। নামিবিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষেও লড়াই করতে হয়েছে ভারতকে।

তাছাড়া এবারের আসরে ছন্দে নেই দলটির অন্যতম ভরসার প্রতীক অভিষেক শর্মাও। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন কোনভাবেই নিজের স্বভাবসিদ্ধ ব্যাটিংটা করতে পারছেন না ভারতের এই মারকুটে ব্যাটার। টুর্নামেন্টে তিন ইনিংসে ব্যাট করতে নেমে এখনও রানের খাতা খুলতে পারেননি তিনি।

আমিরের বলেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ছাড়া ভারতের অন্য বেশ কয়েকটি ম্যাচেই ব্যাটিং ধস নেমেছে। সুপার এইট পর্বে চাপ আরও বাড়বে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তারা যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে।

সুপার এইটে ভারতের প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হবে তারা। এই পর্বে নিজেদের শেষ ম্যাচ ১ মার্চ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই তিন ম্যাচই নির্ধারণ করে দেবে ভারতের সেমিফাইনালের ভাগ্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X