শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলংকাকে ১ রানে হারালো বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পিএম
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্বাসরুদ্ধকর এক জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
expand
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্বাসরুদ্ধকর এক জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কলম্বোয় অনুষ্ঠিত ম্যাচে শেষ বল পর্যন্ত লড়াই করে শ্রীলঙ্কাকে মাত্র ১ রানে হারিয়েছে টাইগ্রেসরা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেটে ২৪২ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কা ৫০তম ওভারের শেষ বলে ২৪১ রানে অলআউট হয়।

বাংলাদেশের ইনিংসে ওপেনার শারমিন আক্তারের অবদান সবচেয়ে বড়। ১০১ বলে তিনি ৭১ রান করেন এবং রুবাইয়ারের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়ে। ইনিংসের শেষ দিকে সুমাইয়া খাতুন (৪২ বলে ৩৮), ফাহিমা খাতুন (৩৫ বলে ২৬) ও রাবেয়া (৪ বলে ১০*) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শ্রীলঙ্কার হয়ে দেওমি বিহঙ্গ, কাভিশা দিলহারি ও মালকি মাদারা ২টি করে উইকেট নেন। জবাবি ব্যাটিংয়ে নীলাক্ষিকা সিলভা ৭৮ বলে ৭৫ এবং কাভিশা দিলহারি ৭৭ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। তবে শেষ ওভারে নাহিদার দুর্দান্ত বোলিং শ্রীলঙ্কাকে ১ রানে পরাজিত করে।

নাহিদা ১০ ওভারে ২৮ রানে ৩টি উইকেট নেন। মারুফা ও ফাহিমা ২টি করে উইকেট শিকার করেন, এবং নিশিতা আক্তার নিশি ও রাবেয়া ১টি করে উইকেট নেন। এই উত্তেজনাপূর্ণ জয় বিশ্বকাপের আগে বাংলাদেশের নারীদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন