বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তানের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ 

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত ভারতে বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। রোববার (৮ ফেব্রুয়ারি) লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এক বৈঠক করে আইসিসি।

ঐ বৈঠকরে পরই মূলত তিন পক্ষের মধ্যকার সম্পর্কের বরফ গলে। এদিকে ঐ বৈঠকে ভবিষ্যতে বিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাবও সামনে এনেছে সংস্থাটি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, পাকিস্তান ও বাংলাদেশ যৌথভাবে আরও কিছু প্রস্তাব সামনে এনেছে। এর মধ্যে রয়েছে দীর্ঘদিন বন্ধ থাকা ভারত–পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালুর উদ্যোগ এবং তিন দেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ভাবনা। যদিও এসব প্রস্তাব আইসিসির কাছে কতটা গুরুত্ব পাবে, তা এখনো নিশ্চিত নয়।

আইসিসি তাদের অবস্থানে অনড় রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংস্থাটির মতে, সদস্য অংশগ্রহণ চুক্তি (এমপিএ) এবং ২০২৪ সালে গৃহীত হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তানের ম্যাচ বয়কটের জন্য আলাদা কোনো যৌক্তিক ভিত্তি নেই।

অন্যদিকে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের অবস্থানও স্পষ্ট নয়। ভারত সরকারের অনুমোদন ছাড়া পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে সম্মতি দেওয়া বিসিসিআইয়ের জন্য কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই কারণে বাংলাদেশ সফর নিয়েও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

সব মিলিয়ে, ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে দীর্ঘদিনের কূটনৈতিক ও ক্রীড়া টানাপোড়েনের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X