শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাস্তি নয়, আইসিসি থেকে ইতিবাচক খবর পেল বাংলাদেশ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক খবর নিয়ে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। লাহোরে স্বল্পমেয়াদি সফরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর সঙ্গে বৈঠক শেষে তিনি বাংলাদেশের জন্য দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করেছে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে বিসিবির ওপর কোনো ধরনের শাস্তি বা জরিমানা আরোপ করা হবে না। একই সঙ্গে ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে একটি আইসিসি বৈশ্বিক আসর আয়োজনের সুযোগ পাবে বাংলাদেশ।

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের বিশ্বকাপে খেলতে না যাওয়া এবং এর পরিপ্রেক্ষিতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানের অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে রোববার লাহোরে আইসিসি, বিসিবি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশের পক্ষে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসি এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে বিরোধ নিষ্পত্তি কমিটি (ডিআরসি)-তে যেতে পারবে। এটি আইসিসির বর্তমান বিধিমালার আওতায় সংরক্ষিত অধিকার। আইসিসি জানায়, ন্যায্য ও সহায়ক দৃষ্টিভঙ্গি বজায় রেখে শাস্তির পরিবর্তে সমর্থন প্রদানের লক্ষ্যই মূল।

এছাড়া, এই সমঝোতার অংশ হিসেবে বাংলাদেশ ২০৩১ সালের আগে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের অধিকার পাবে। আইসিসি বলেছে, এটি বাংলাদেশের আয়োজক হিসেবে সক্ষমতার স্বীকৃতি এবং সদস্য দেশগুলোর মধ্যে অর্থবহ আয়োজনের সুযোগ নিশ্চিত করার অংশ।

আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি দুঃখজনক, তবে এটি বাংলাদেশের প্রতি আইসিসির দীর্ঘমেয়াদি অঙ্গীকারকে কোনোভাবেই প্রভাবিত করে না।’

তিনি আরও বলেন, ‘বিসিবি ও অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে ক্রিকেটের বিকাশ নিশ্চিত করা হবে। বাংলাদেশ একটি অগ্রাধিকারপ্রাপ্ত ক্রিকেট ইকোসিস্টেম, যা দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও বৈশ্বিক সংযুক্তির যোগ্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup