শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড গড়া ম্যাচে দারুণ জয় দক্ষিণ আফ্রিকার 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা শুরু করল দারুণ এক জয়ে। সোমবার (৯ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে কানাডাকে ৫৭ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ মিশন শুরু করেছে।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে কুইন্টন ডি কক ও এইডেন মারক্রামের উদ্বোধনী জুটি দক্ষিণ আফ্রিকার শুরুটা শক্তিশালী করে। দুজনে মিলিয়ে যোগ করেন ৭০ রান।

অধিনায়ক মারক্রাম এক প্রান্ত ধরে রেখে ৩২ বলে ৫৯ রান করে হাফ-সেঞ্চুরি পৌঁছান। শেষ দিকে ডেভিড মিলার ও ত্রিস্তান স্টাবসের ঝোড়ো ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে।

এতে অনন্য এক রেকর্ড স্পর্শ করে প্রোটিয়ারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ২০০ ছোঁয়ার রেকর্ড এখন তাদেরই দখলে।

বড় লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে কানাডা প্রথম বলেই অধিনায়ক দিলপ্রীত বাজওয়ারকে হারায়। পাওয়ার প্লেতে ৫০ রান তুললেও টপ অর্ডারের ৪ ব্যাটার আউট হয়ে দলের পরিস্থিতি কঠিন করে। যুবরাজ শার্মা ৮ বলে ১২, নিকোলাস কির্টন ৩ বলে ৪, এবং শ্রেয়াস মুভা ১১ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন।

পঞ্চম উইকেটে নাভনিত ধালিওয়াল ও হার্শ ঠাকুর ৫২ বলে ৬৯ রান যোগ করেন। হার্শ ঠাকুর আউট হলে জুটি ভেঙে যায়; তিনি ২৯ বলে ৩৩ রান করেন। এরপর আর কোনো ব্যাটারই দলের হাল ধরতে পারেননি। এতে নির্ধারিত ২০ ওভারে দলটির সংগ্রহ দাঁড়ায় ১৫১ রানে।

দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি শিকার করেন ৪ উইকেট। এছাড়া মার্কো জেনসেন ২টি, কাগিসো রাবাদা ও কর্বিন বোশ ১টি করে উইকেট নেন। কানাডার বোলারদের মধ্যে তিন উইকেট নিয়েছেন অঁশ প্যাটেল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন