রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ এএম
টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান ।। ছবি: সংগৃহীত
expand
টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান ।। ছবি: সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ (শনিবার)। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে পাকিস্তান। এ ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে বেলা সাড়ে ১১টায় পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে।

পাকিস্তান একাদশ : সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান।

নেদারল্যান্ডস একাদশ : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অকারম্যান, নোয়া ক্রোস, বাস ডি লিডে, কাইল ক্লেইন, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশে, ম্যাক্স ও’ডাউড, লোগান ভ্যান বেক, রুলফ ভ্যান ডার মার্ভে, পল ভ্যান মিকেরেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X