

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নানামুখী নাটকীয়তা আর আলোচনা-সমালোচনার পর অবশেষে আজ থেকে শুরু হতে যাচ্ছে টি-টেয়েন্টি বিশ্বকাপের দশম আসর। শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্দা উঠতে যাচ্ছে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টের। যার পর্দা নামবে আগামী ৮ মার্চ।
আইসিসির এই বৈশ্বিক টুর্নামেন্ট শুরুর আগে কম বিতর্ক আর নাটক হয়নি। প্রথমে নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠাতে রাজি হয়নি বাংলাদশে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাথে দফায় দফায় বৈঠকে কোনো সমাধানে আসতে পারেনি দু’পক্ষ।
পরে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে আইসিসি। এঘটনার পর গুঞ্জন উঠে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান।
যদিও শেষ পর্যন্ত দলটি তা করেনি দলটি। তবে দেশটির সরকারের নির্দেশে গ্রুপ পর্বে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ ‘ওয়াক ওভারের’ ডাক দিয়েছে তারা।
এদিকে বিশ্বকাপের উদ্বোধনী দিনে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। কলম্বোর শিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে তাদের প্রতিপক্ষ-নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।
দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতায় বিকাল সাড়ে ৩টায় লড়বে ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড। আর সন্ধ্যা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।
মন্তব্য করুন

