বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসএলে দল পেয়ে নিজের অনূভূতি জানালেন মুস্তাফিজ 

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের আগেই দল পেয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ কোটি ৮১ লাখ টাকারও বেশি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মুস্তাফিজকে সরাসরি চুক্তির বিষয়টি জানায় ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে পিএসএলের ২০১৬ এবং ২০১৮ সালের আসরে লাহোরের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। ফলে দলটির জার্সিতে আবার ফিরতে পেরে লাহোরের ম্যানেজমেন্ট ও সমর্থকদের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করেছেন মুস্তাফিজ

মুস্তাফিজ বলেন, ‘লাহোর আমাকে দলে নেয়ায় আমি সম্মানিত। আবার তাদের হয়ে পিএসএল খেলতে পারব ভেবে খুব ভালো লাগছে। এই দলের সঙ্গে আমার সম্পর্ক নতুন নয়। এখানকার পরিবেশ, সমর্থকদের আবেগ আর দলের ভ্রাতৃত্ব আমি আগে থেকেই জানি। লাহোরকে আমি সবসময় নিজের পরিবারের মতো মনে করেছি। আবার এই জার্সি পরতে এবং দলের জন্য নিজের সর্বোচ্চটা দিতে আমি প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘গত পাঁচ বছরে লাহোর যে ধরনের ক্রিকেট খেলেছে, তা সত্যিই অসাধারণ। দারুণ একটা সংস্কৃতির ওপর গড়ে ওঠা দল এটি। সমর্থকদের আবেগ আর এমন একটি ড্রেসিংরুম, যেখানে খেলোয়াড়দের সেরাটা বের করে আনা হয়, সব মিলিয়ে জায়গাটা বিশেষ। আগে যেখানে খেলেছি, সেই ড্রেসিংরুমে আবার ফিরে যাওয়া সত্যিই আলাদা অনুভূতি।’

পিএসএলের দশম আসরে পেসার শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে শিরোপা জিতেছিল লাহোর। এবারও দলটির নেতৃত্বে আছেন এই অভিজ্ঞ পেসার।

শাহিনের নেতৃত্বে খেলতে মুখিয়ে আছেন উল্লেখ করে মুস্তাফিজ বলেন, ‘শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে খেলতে, শিরোপা ধরে রাখতে এবং দলের লক্ষ্যে অবদান রাখতে আমি খুবই আগ্রহী। মাঠে ও মাঠের বাইরে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব। ’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup