বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিলামের আগে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে লাহোর 

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম
মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স ।। ছবি: সংগৃহীত
expand
মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স ।। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের আগে সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে তাকে দলে নিয়েছে দলটি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় দলটি এ তথ্য জানিয়েছে।

আনুষ্ঠানিক বিবৃতিতে লাহোর কালান্দার্স জানিয়েছে, আমাদের বাংলাদেশি ভাই, মুস্তাফিজুর রহমান যাকে ২০১৬ এবং ২০১৮ সালে বাছাই করা হয়েছিল, এখন আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ এবং অবশেষে পরিবারের সাথে ফিরে এসেছেন। একবারের কালান্দার, সবসময়ই একজন কালান্দার।

এর আগে, ৬ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে পাকিস্তান লিগে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিল পিএসএল। পোস্টে বলা হয়েছে, ব্যাটাররা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছে মোস্তাফিজ।

প্রসঙ্গত, লাহোর পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন দল। গত মৌসুমে এই দলটির হয়ে খেলেছেন বাংলাদেশের এক ঝাঁক ক্রিকেটার। তাদের মধ্যে আছেন- সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup