বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাজিত থেকে বিশ্বকাপ বাছাই শেষ করল বাংলাদেশ 

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম
সাত ম্যাচ জিতে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
expand
সাত ম্যাচ জিতে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে টানা ছয় জয় নিয়ে আগেই বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ।

এবার নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে অপরাজিত থেকেই আসরটা শেষ করলো নিগার সুলতানা জ্যোতির দল।

রোববার (১ ফেব্রুয়ারি) নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস।

নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১০২ রান তোলে ডাচরা। ৩৭ বলে ৪৩ রান করে টিকে ছিলেন সানিয়া খুরানা। এছাড়া ৪৫ বলে ৩৯ রান করেছেন রবিনে রিজকে।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন নাহিদা আক্তার। ১টি করে উইকেট শিকার করেছেন মারুফা আক্তার, স্বর্ণা আক্তার এবং রাবেয়া খান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৬.৪ ওভারে জয় নিশ্চিত করে টাইগ্রেসরা।

৪৪ বলে ৭ চারের মারে ৫০ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক জ্যোতি। ২৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৩ রানে অপরাজিত ছিলেন সোবানা মোস্তারি।

এর আগে নিজেদের ইনিংসের শুরুতে ভালো শুরু হয়নি টাইগ্রেসদের। মাত্র ৬ রানেই সাজঘরে ফিরেছিলেন দুই ওপেনার দিলারা আক্তার (৪) ও জুরাইরিয়া ফেরদৌস (০)।

তৃতীয় উইকেট জ্যোতির সঙ্গে ৪২ রানের জুটি গড়েছিলেন শারমিন আক্তার। ২৮ বলে ১৩ রান করে তিনি বিদায় নিলে সোবানা যোগ্য সঙ্গ দেন জ্যোতিকে। আর এই জুটিই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছে। এর আগে গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছিল জ্যোতিরা। সুপার সিক্সে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে লাল সবুজরা।

এরপর স্কটল্যান্ড আর আজকে নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের যাত্রা শেষ করলো টাইগ্রেসরা। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে বসবে নারীদের দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১২ দলের এ প্রতিযোগিতার টিকিট কেটে ফেললো বাংলাদেশও।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup