বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেমির লড়াইয়ে আজ মুখোমুখি ভারত পাকস্তিান 

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম
expand
সেমির লড়াইয়ে আজ মুখোমুখি ভারত পাকস্তিান 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিতের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। রোববার (১ ফেব্রুয়ারি) সুপার সিক্সের ম্যাচে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে এ ম্যাচ।

টুর্নামেন্টে এখন পর্যন্ত শতভাগ জয় নিয়ে দুর্দান্ত ছন্দে আছে ভারত। গ্রুপ পর্বে বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে হারানোর পর সুপার সিক্সে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে পরাজিত করে আত্মবিশ্বাসে ভরপুর তারা। গ্রুপ ২ টেবিলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।

অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে পাকিস্তান। গ্রুপ পর্বে ইংল্যান্ডের কাছে হারলেও সুপার সিক্সে নিউজিল্যান্ডের বিপক্ষে আট উইকেটের বড় জয় আত্মবিশ্বাসী করছে বাবর আজমদের উত্তরসূরীদের।

এ ম্যাচে জয়ে পেলেই সরাসরি সেমিফাইনাল নিশ্চিত হবে ভারতের। তবে হারলেও যে সেই সুযোগ হাতছাড়া হবে বিষয়টি তা নয়। এক্ষেত্রে হিসাব করা রানরেট। পাকিস্তানের চেয়ে রানরেট বেশি থাকলে সেমিফাইনালে যাবে ভারত।

পাকিস্তানের জন্য অবশ্য সমীকরণটা একটু কঠিন। শেষ চার নিশ্চিত করতে হলে ভারতকে হারানোর পাশাপাশি নেট রান রেট উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে তাদের।

পাকিস্তান যদি আগে ব্যাটিং করে ৩০০ রান করে তাহলে কমপক্ষে ৮৫ রানে জিততে হবে দলটিকে। ৩০০ রান তাড়া করলে ৩৫ ওভারের মধ্যে জিততে হবে পাকিস্তানের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup