

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এশিয়া কাপ ২০২৫-এর শুরুতে কোনো প্রধান স্পন্সর ছাড়াই মাঠে নামছে টিম ইন্ডিয়া। তবে এশিয়া কাপ চলাকালীন জার্সিতে নতুন স্পন্সর যুক্ত হতে পারে।
ভারতের জার্সিতে স্পন্সর হিসেবে ছিল ড্রিম ইলেভেন। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড সম্প্রতি পরিষ্কার করেছে যে, তারা বেটিং, ক্রিপটো কারেন্সি এবং তামাক সংক্রান্ত প্রতিষ্ঠানের সঙ্গে স্পন্সর সংক্রান্ত চুক্তি করবে না।
এছাড়া ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কোমল পানীয়, ফ্যান, মিক্সার, ইনসিওরেন্স কোম্পানির সঙ্গেও চুক্তি করবে না বিসিসিআই।
ফলে অনলাইন গেমিং নিয়ন্ত্রণ আইন পাস হওয়ার পর, ‘ড্রিম১১’-কে প্রধান স্পনসর পদ থেকে সরিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ২০২৬ সাল পর্যন্ত ড্রিল ইলেভেনের সঙ্গে প্রায় ৩৮০ কোটি রুপির চুক্তি ছিল।
বিসিসিআই জানিয়েছে, নতুন যারা স্পন্সরের জন্য আবেদন করবে তাদের অন্তত ৩০০ কোটি রুপির সম্পত্তি থাকতে হবে।
বিসিসিআই ভারতের জার্সির স্পন্সর হওয়ার জন্য দরপত্র আহ্বান করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইইওআই কেনার পরবর্তী ধাপে, অর্থপ্রদানের প্রমাণ [email protected] ইমেইলে পাঠাতে হবে। কেবল অর্থপ্রদানের নিশ্চয়তা পাওয়ার পরই আবেদনকারী আইইওআই ডকুমেন্টস পাবে। আইইওআই কেনা মানেই দরপত্র জমা দেওয়ার অনুমতি পাওয়া নয়। নির্ধারিত যোগ্যতা পূরণ না করলে কেউ আবেদন করতে পারবে না।’
বিসিসিআই যেকোনো সময় টেন্ডার প্রক্রিয়া বাতিল বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে, এমনটিও জানানো হয়েছে।
মন্তব্য করুন
