শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবি নির্বাচন কি ক্রীড়া উপদেষ্টা-জামায়াত বনাম বিএনপির লড়াই?

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম
আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল
expand
আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল

সাবেক সভাপতি ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার পর গত ৩০ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবি সভাপতির দায়িত্ব নেন বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা আমিনুল ইসলাম বুলবুল।

শুরুতে তিনি বলেছিলেন, তার লম্বা সময় বিসিবির দায়িত্বে থাকার ইচ্ছা নেই। কিন্তু তিনি এখন নির্বাচনে লড়ছেন। তার পক্ষে অবস্থান নিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও বাংলাদেশে জামায়াতে ইসলামী।

সম্প্রতি জামায়াতের দুই নেতা বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের সাথে সাক্ষাৎ করে সমর্থন ব্যক্ত করেন।

ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হয়ে সেই আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে অন্যতম প্রার্থী। পরিচালক নির্বাচিত হলে যিনি পরিচালকদের ভোটে হওয়া বোর্ড সভাপতি পদেও থাকতে পারেন।

এক সাক্ষাৎকারে আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘অসমাপ্ত’ কাজ শেষ করার জন্য এনএসসি থেকে তাকে সভাপতির দায়িত্বে থাকতে বলা হয়েছে।

এ বছরের ১০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর থেকেই শোনা যাচ্ছিল, তামিম ইকবাল বিসিবির নির্বাচনে অংশ নেবেন।

সেই আলোচনা সত্যি করে ওল্ড ডিএইচএসের কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তামিম এবং আমিনুলের মতো তিনিও পরিচালক নির্বাচিত হলে বোর্ড সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শোনা যাচ্ছে।

তামিম ইকবালকে সরাসরি সমর্থন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তামিম সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত বিএনপির তারুণের সমাবেশেও বক্তব্য রাখেন।

বিএনপি নেতা ইশরাক হোসেনের সঙ্গে তিনি সংবাদ সম্মেলনে অংশ নেন। এবং তার পক্ষে অবস্থান জানান দেন ইশরাক হোসেন।

আমিনুল যেমন বিসিবির নির্বাচনে ‘সরকার-জামায়াত পন্থী’ প্রার্থী হিসেবে পরিচিতি পেয়ে গেছেন, তেমনি তামিমের পেছনেও আছে বিএনপির সমর্থন।

বিসিবির সাবেক সভাপতি ও বিএনপির সাবেক সংসদ সদস্য আলী আসগর লবি আগেই সংবাদমাধ্যমে বলেছেন, বিসিবির এবারের নির্বাচনে তামিম বিএনপির প্রার্থী।

আমিনুল ইসলামের প্রতি ক্রীড়া উপদেষ্টা ও জামায়াতের সমর্থনের সমালোচনা করে বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, ‘বিসিবির নির্বাচন নিয়ে ক্রীড়া উপদেষ্টার স্বৈরাচারী মনোভাব কোনোভাবেই কাম্য নয়। এটি ক্রিকেট খেলাটাকেই কলুষিত করছে।’

তামিম ইকবালের প্রতি বিএনপির সমর্থনের ব্যাপারে জানতে চাইলে অবশ্য তিনি কোনো মন্তব্য করেননি। তবে বলেছেন, ‘তামিম বলে নয়, আমরা চাই ক্রিকেটে যোগ্য নেতৃত্ব আসুক।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন