শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাকের আলির ভুলের মাশুল দিচ্ছে বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম
expand
জাকের আলির ভুলের মাশুল দিচ্ছে বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে দুর্দান্ত শুরু করেও উইকেটের পেছনে বড় সুযোগ হাতছাড়া করায় চাপে পড়ে গেছে বাংলাদেশ।

নতুন বলে প্রথম ওভারে মাত্র ৩ রান দেন তানজিম হাসান সাকিব। দ্বিতীয় ওভারে নাসুম আহমেদও দারুণ বোলিং করেন। কিন্তু ইনিংসের তৃতীয় ওভারেই সাকিবের বলে ক্যাচের সুযোগ তৈরি হয়। দুর্ভাগ্যজনকভাবে উইকেটকিপার জাকের আলি সেই সহজ ক্যাচটি ফেলে দেন।

এই জীবন পেয়ে মাত্র ৭ রানে থাকা অভিষেক শর্মা পরের ওভারেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন। নাসুমকে পরপর দুই ছক্কা ও এক চার মেরে হাত খুলে খেলতে থাকেন তিনি। প্রথম তিন ওভারে ভারতের রান ছিল ১৭, কিন্তু পরের তিন ওভারে তারা তোলে আরও ৫৫ রান। ফলে পাওয়ার প্লের ৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭২ রান।

পাওয়ার প্লে শেষে সপ্তম ওভারে অবশেষে ব্রেকথ্রু এনে দেন লেগস্পিনার রিশাদ হোসেন। তানজিম সাকিবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শুবমান গিল (১৯ বলে ২৯)।

তবে আক্রমণ চালিয়ে যান অভিষেক শর্মা। মাত্র ২৫ বলে ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন তিনি। নবম ওভারে রিশাদ আবার আঘাত হানেন, এবার মাত্র ২ রান করা শিবম দুবে ক্যাচ তুলে দেন।

১১ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১১২ রান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন