শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ভারতকে হারালেই ফাইনাল নিশ্চিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
expand
আজ ভারতকে হারালেই ফাইনাল নিশ্চিত

এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আজ বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। কঠিন লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বর্তমান টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল ভারত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

এই ম্যাচে কাগজে-কলমে পরিষ্কার ফেভারিট ভারত। শিরোপার সবচেয়ে বড় দাবিদারও তারা। তাই এই দলকে হারাতে হলে বাংলাদেশকে করতে হবে বড় কিছু। কাজটা সহজ নয়, তবে টাইগারদের সে সামর্থ্য যে আছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সুপার ফোরের প্রথম ম্যাচে গ্রুপসেরা শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিমধ্যেই নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে বাংলাদেশ। ধীরগতির উইকেট কাজে লাগিয়ে শেখ মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান মিলে ৮ ওভারে ৪৫ রান দিয়ে নিয়েছিলেন ৫টি উইকেট।

ভারতের বিপক্ষেও বোলারদের ওপরই বেশি ভরসা রাখতে হবে, কারণ ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে আটকাতে না পারলে ব্যাটসম্যানদের জন্য ম্যাচ জেতা হবে কঠিন।

পরিসংখ্যান কিন্তু বাংলাদেশের পক্ষে নেই। ২০১৯ সালের পর থেকে টি-টোয়েন্টিতে ভারতকে আর হারাতে পারেনি বাংলাদেশ। দুই দলের মুখোমুখি লড়াইয়ে ব্যবধান ১৬-১। তবে অধিনায়ক লিটন দাস প্রায়ই বলেন, রেকর্ড ভাঙার জন্যই গড়া হয়। নিজেদের দিনে বাংলাদেশ যে কোনো দলকে হারাতে পারে, আগেও তা প্রমাণ করেছে তারা।

যদি বাংলাদেশ কোনোভাবে আজ ভারতের বিপক্ষে জয় পায়, তবে ফাইনালে ওঠার পথ আরও উজ্জ্বল হয়ে উঠবে। তাই লিটনদের জন্য আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন