

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালের পথে এগোতে চায় বাংলাদেশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে।
হংকং ও আফগানিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সুপার ফোরে উঠেছে বাংলাদেশ। সেখানে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শুরুটা করেছে টাইগাররা। গ্রুপ পর্বে একই শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
ভারতের বিপক্ষে জয় পেলে ফাইনালের পথে গুরুত্বপূর্ণ ধাপ পাবে বাংলাদেশ। টুর্নামেন্টে সেরা বোলিং পারফরম্যান্স দেখিয়েছে টাইগাররা, তাই মানসিকভাবে চাঙ্গা অবস্থায় মাঠে নামবেন মুস্তাফিজরা।
ভারতের বর্তমান ফর্ম নিয়ে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স বললেন, “প্রতিটি দলেরই ভারতকে হারানোর ক্ষমতা আছে। আমরা আগের ফলাফল নিয়ে চিন্তিত নই। নতুন ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে জয় অর্জনের চেষ্টা করব।”
এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বার ভারতের সঙ্গে মুখোমুখি হয়েছে বাংলাদেশ, যার মধ্যে মাত্র একবার জয় পেয়েছে। ২০১৯ সালে ভারত সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল টাইগাররা। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এশিয়া কাপে ১৫ বার মুখোমুখি হয়েছে দুই দল, বাংলাদেশ মাত্র দুবার জিতেছে।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে অধিনায়ক লিটন দাস ইনজুরিতে পড়লেও তার খেলা নিয়ে সংশয় নেই। টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন লিটন। ৪ ইনিংসে ১১৯ রান করেছেন তিনি।
মন্তব্য করুন
