

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে আছে ভারত। পাকিস্তানের বিপক্ষে তাদের দাপুটে জয়ই বলে দিচ্ছে, প্রতিপক্ষকে তোয়াক্কা না করেই খেলছে তারা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এমন আত্মবিশ্বাসী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ সুপার ফোরের ম্যাচে।
এই ম্যাচের জন্য টাইগারদের একাদশ নির্ধারণ করাই বড় চ্যালেঞ্জ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে শরিফুল ইসলাম একেবারেই কার্যকর ভূমিকা রাখতে না পারায় তার জায়গা হারানো প্রায় নিশ্চিত। তার পরিবর্তে দলে ফিরতে পারেন তানজিম হাসান সাকিব। ভারতের বিপক্ষে তার আক্রমণাত্মক বোলিং বাংলাদেশকে বাড়তি সুবিধা দিতে পারে। বিশেষ করে ভারতের ওপেনার অভিষেক শর্মার বিপক্ষে সাকিবের দুর্দান্ত রেকর্ড আছে। টি-টোয়েন্টিতে দুইবার মুখোমুখি হয়ে দু’বারই অভিষেককে ফেরাতে সক্ষম হয়েছেন এই ডানহাতি পেসার।
তবে ব্যাটিং অর্ডারে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৯ রান তাড়া করে জয় পাওয়া ব্যাটারদের ওপরই ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। তবে স্পিন আক্রমণে রিশাদ হোসেন ও নাসুম আহমেদের মধ্যে একজনকে বেছে নিতে হবে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মাহেদি, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
মন্তব্য করুন
