

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এশিয়া কাপের সুপার ফোর পর্বে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। টুর্নামেন্টে এটি পাকিস্তানের বিপক্ষে ভারতের টানা দ্বিতীয় বড় জয় হলেও অনেক পাকিস্তানি সমর্থকের কাছে এই হার তেমন গুরুত্ব পায়নি।
তাদের মধ্যে একজন ছিলেন পাকিস্তানি পেসার হ্যারিস রউফের স্ত্রী মুজনা মাসুদ মালিক। ম্যাচ শেষ হওয়ার পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকটি ছবি ও বার্তা শেয়ার করে তিনি নতুন করে আলোচনার জন্ম দেন।
খেলায় পরাজিত হলেও রউফের মাঠের আচরণ ছিল সমালোচনার কেন্দ্রবিন্দু। বাউন্ডারির ধারে দাঁড়িয়ে তিনি ভারতীয় দর্শকদের দিকে ‘৬-০’ ইশারা দেখান যা পাকিস্তানের সেই বিতর্কিত দাবির সঙ্গে সম্পর্কিত, যেখানে বলা হয়েছিল একটি সামরিক অভিযানে তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। এরপর তিনি বিমানের মতো হাত নেড়ে ভূপাতিত হওয়ার ভঙ্গি করে ভারতীয় সমর্থকদের উদ্দেশে ইঙ্গিত দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই এই দৃশ্য ছড়িয়ে পড়ে এবং তীব্র সমালোচনা হয়।
পরে রউফের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন মুজনা। তিনি স্বামীর ‘৬-০’ ভঙ্গির একটি ছবি শেয়ার করে লেখেন, “ম্যাচ হারলেও যুদ্ধ জিতেছি।” তবে কিছু সময়ের মধ্যেই তিনি সেই পোস্ট মুছে ফেলেন, যদিও ইনস্টাগ্রাম স্টোরি সাধারণত ২৪ ঘণ্টা পর্যন্ত দৃশ্যমান থাকে।
মন্তব্য করুন
