শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান এখন লিটন দাসের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ পিএম আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম
লিটন দাস
expand
লিটন দাস

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করলেন লিটন দাস। এই ম্যাচে ২৩ রান করে আউট হওয়ার আগেই তিনি টপকে গেছেন সাকিব আল হাসানকে, হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক।

ম্যাচের আগে লিটনের সংগ্রহ ছিল ২ হাজার ৫৩৩ রান। অপরদিকে সাকিব ছিলেন ২ হাজার ৫৫১ রানে। তাকে ছাড়িয়ে যেতে লিটনের দরকার ছিল মাত্র ১৯ রান। ইনিংসে ২৩ রান যোগ করতেই তার মোট রান দাঁড়াল ২ হাজার ৫৫৬। ফলে ৫ রান বেশি নিয়ে এখন শীর্ষে লিটন দাস।

উল্লেখযোগ্য বিষয় হলো, সাকিবের চেয়ে ১৬ ম্যাচ কম খেলেই এ রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। গড় (২৩.৯০+) ও স্ট্রাইক রেট (১২৬) দুটিতেই এগিয়ে লিটন। চলতি বছরও তার ব্যাট ছিল ধারালো—১৮ ইনিংসে করেছেন ৫০০’র বেশি রান, যা পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

মাত্র দুই মাস আগে শ্রীলঙ্কার বিপক্ষেই দুর্দান্ত ইনিংস খেলে ছন্দে ফিরেছিলেন লিটন। এবারও সেই প্রতিপক্ষের বিপক্ষেই গড়লেন নতুন ইতিহাস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন