

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মোহাম্মদপুরে এক বাড়ির মালিকের হাত-পা বেঁধে টাকা-পয়সাসহ মূল্যবান মালামাল লুট করার অভিযোগ উঠেছে ওই বাসারই দারোয়ানের বিরুদ্ধে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কাদেরাবাদ হাউজিং এলাকার ১ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।
রাতেই বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার রায়েরবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলম শেখ।
তিনি জানান, ভুক্তভোগী সুলতান একজন সাবেক সরকারি কর্মকর্তা। চলতি মাসের শুরুতে মাইনুল ওরফে সুমন (৩০) নামে একজনকে বাড়ির নিরাপত্তার দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছিল।
ঘটনার সময় সুলতানের স্ত্রী বাইরে ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে দারোয়ান সুমন হঠাৎ বাসায় ঢুকে লোহার পাইপের রেঞ্জ দিয়ে বাড়ির মালিকের মাথার পেছনে আঘাত করে এবং তার হাত-পা বেঁধে ফেলে। পরে ড্রয়ারে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
পরে গাড়িচালকসহ প্রতিবেশীদের সহযোগিতায় আহত সুলতানকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই নাজমুল আলম শেখ।
মন্তব্য করুন