

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস।
ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় লঙ্কানরা। উদ্বোধনী জুটিতে পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস যোগ করেন ৪৪ রান। পরে মিডল অর্ডারে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন দাসুন শানাকা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান করেছেন দাসুন শানাকা।
তার ব্যাটে ভর করে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রানের লড়াইযোগ্য সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা।
এখন জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৬৯ রান।
টসের পর বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, “আমরা আগে বোলিং করব। প্রথম পর্বে দেখেছি, সব ম্যাচই জিতেছে রান তাড়া করা দল। পিচ নিয়েও কিছুটা অনিশ্চয়তা আছে। আমরা খেলতে মুখিয়ে আছি। দলেও দুটি পরিবর্তন এনেছি—সোহান ও রিশাদ নেই।”
অন্যদিকে লঙ্কান অধিনায়ক চরিথ আসালাঙ্কা বলেন, “আমরা একই সিদ্ধান্ত নিতাম। এটি একটি ব্যবহার করা পিচ। ২০২১ সালের পর থেকে আমাদের দলে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় এসেছে এবং তারা ধীরে ধীরে পরিণত হচ্ছে। তাই আমরা অপরিবর্তিত একাদশ নিয়েই নামছি।”
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক/উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিল মিশারা, কুশল পেরেরা, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, দুশমন্থ চামিরা, নুয়ান তুষারা।
মন্তব্য করুন
